সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে পরকিয়া সন্দেহে স্ত্রীকে হত্যা ॥ স্বামী আটক ঠিকাদারের খামখেয়ালি ॥ নিম্নমানের ইট ব্যবহারের চেষ্টা ॥ মাধবপুরে স্কুল নির্মাণ কাজ ৫ বছরেও শেষ হয়নি ! ৪টি চা বাগানে ১৪ মাস ধরে কর্মকর্তা ও শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ আওয়ামীলীগ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঠকিয়েছে -জিকে গউছ টমটমের নতুন নাম্বার প্লেইট বিতরণ শুরু কিউআর কোডের মাধ্যমে নাম্বার প্লেইট দেয়া চমৎকার উদ্যোগ-জেলা প্রশাসক বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত আজ ৮ ডিসেম্বর আজমিরীগঞ্জ মুক্ত দিবস নবীগঞ্জে ২নং ওয়ার্ড যুবদলের দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ শায়েস্তাগঞ্জে রেলওয়ে পার্কিং শ্রমিকদের দখলে মাধবপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

  • আপডেট টাইম রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালয়িন (৫৫ বিজিবি) এর উদ্যোগে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল সকালে হবিগঞ্জ ৫৫ বিজিবি সদর দপ্তরে এ মাদক ধ্বংস করা হয়। বিজিবি হবগিঞ্জ ব্যাটালয়িন (৫৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজিলুর রহমান জানান, হবিগঞ্জ ব্যাটালয়িনের দায়িত্বপূর্ণ চুনারুঘাট এবং মাধবপুর ও শ্রীমঙ্গল উপজেলা থেকে গত ২৬ জুলাই ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আটককৃত ৭ কোটি ৪২ লাখ, ৩৬ হাজার ৩৩১ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৪ হাজার ৭৫৬ বোতল বিদেশী মদ, ৩ হাজার ৪৮৮ বোতল ফেন্সিডিল, ৯ হাজার ৭৭৫ কেজি গাঁজা, ১ হাজার ২৫ ক্যান বিয়ার এবং ২ হাজার ৮৮১ পিস ইয়াবা ট্যাবলেট। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানজিলুর রহমান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের ভৌগলিক সীমানা সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। মাদকদ্রব্য চোরাচালান রোধে বিজিবি “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে কাজ করছে। তিনি বলেন, বিজিবি মাদক বিরোধী অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। মাদক নির্মূলে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার প্রচেষ্টাই যথেষ্ট নয়। এর জন্য আমাদের সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনগণ সার্বিকভাবে সহযোগিতা করলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হয়। এতে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুস্থ, সমৃদ্ধ এবং নিরাপদ সমাজ নিশ্চিত হবে। তিনি বলেন, মাদকদ্রব্য ধ্বংসের ব্যাপারে আমরা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরামর্শ করে পরিবেশ ও সমাজ সুরক্ষার লক্ষ্যে ধ্বংসযোগ্য গাঁজার সাথে পরিমিত পরিমানে বালি ও সিমেন্টের সংমিশ্রনে মাটি গর্ত করে মাটিতে চাপা দেওয়া হচ্ছে। নতুন এই পদ্ধতিতে মাটির উর্বরতা যাতে নষ্ট না হয় এবং বাতাসে যাতে কোন ধ্বংসাত্মক গ্যাস নিঃসৃত না হয় এমন ভাবে গাঁজাকে ধ্বংস করা হচ্ছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম বলেন, “বাংলাদেশ সরকার মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। বিজিবি অভিযানের মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য শুধু মাদক উদ্ধার নয়, বরং মাদক পাচারকারীদের দমন করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে একযোগে কাজ করার জন তিনি আহ্বান জানান। এ সময় উপস্থিত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফকরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজিদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হরিপদ দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com