বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-১/ ২০২৬-২০২৭ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়ক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে চুনারুঘাট উপজেলা সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ধাপে ৫০০ জন কৃষকদের হাতে আউশ ধানের বীজ ও সার তুলে দেয়া হয়। চুনারুঘাট উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের পক্ষে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়াম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ লিয়াকত হাসান। অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় ও চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ গালিব চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সজীব সরকার, উপজেলা প্রানিসম্পদ অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা সিমিয়র মৎস-অফিসার আবু জাফর মোঃ সায়েম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাহবুবুর রহমান, সাবেক মেয়র মোঃ নাজিম উদ্দীন শামসু, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. মীর সিরাজ আলী, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক তালুকদার, চুনারুঘাট উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাম্মেল হক চৌধুরী, চুনারুঘাট প্রেসকাবের সভাপতি মোঃ ফারুক উদ্দীন চৌধুরী প্রমূখ। বক্তারা বলেন- বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা ও প্রয়োজনীয় উপকরণ আরও সহজে পৌঁছে দেওয়ার ল্েয আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।
উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, সরকারের কৃষি বান্ধব নীতির অংশ হিসেবে আউশ ধানের ফলন বাড়াতে এই বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। সঠিক সময়ে উন্নত মানের বীজ ও সার হাতে পাওয়ায় উপজেলার কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ১০ হাজার কৃষক/চাষিকে উফশী আউশ সহায়তা দেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি উফসী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার পাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com