শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মিরপুর থেকে ডাকাত সর্দার লাল মিয়া আটক ॥ মোটর সাইকেল জব্দ

  • আপডেট টাইম বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার একাধিক মামলার আসামী সৈয়দ লাল মিয়াকে (৩৯) গ্রেফতার করেছে র‌্যাব-৯ সিপিসি শায়েস্তাগঞ্জ। গত সোমবার বিকালে সদর থানা পুলিশের সহযোগিতায় বাহুবল উপজেলার মিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বাহুবল উপজেলার চন্দ্রছড়ি গ্রামের সাহেব বাড়ির সৈয়দ গেদু মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার জানান, ৫ আগস্টের পর আইনশৃংখলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে কতিপয় অসাধু লোক ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করে। এই সুযোগে ডাকাত সর্দার লাল মিয়াও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে বেড়ায়।
ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার মিরপুর বাজারে অভিযান চালিয়ে লাল মিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোটর সাইকেল জব্দ করা হয়। ডাকাত লাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গতকালই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওসি অপারেশন জাহাঙ্গীর আলম জানান, জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাক পাইকপাড়া সড়কে ডাকাতির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও রহস্য উদঘাটন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com