শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শায়েস্তাগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ॥ কয়েক লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘরসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজারের মুরগের হাট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান- ওই এলাকার মকসুদ আলী নামে এক ব্যক্তির ল্যাপ তোষকের দোকান থেকে হঠাৎ করে আগুনের সুত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ছার দিকে। এ সময় আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। এরপর একে একে একটি বসতঘরসহ আরো ৩টি ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশ কিছু মোরগ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুণ নিয়ন্ত্রনে আনে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস। যদিও স্থানীয়দের অভিযোগ ফায়ার সার্ভিসের সময় পেনের কারণেই ৪টি স্থাপনা পুড়ে গেছে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান মাসুক জানান- অগ্নিকান্ডের ঘটনায় ৪টি স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। তাদেরকে যদি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয় তাহলে তারা উপকৃত হবে। তবে কি থেকে আগুণের সুত্রপাত তা জানা যায়নি। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন- তদন্তের পর আগুণের সুত্রপাত সম্পর্কে জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুণে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com