বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় নগদ টাকা, দেশীয় ছুরি, অ্যান্ড্রয়েড ও বাটন মোবাইল ফোনসহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮)কে গ্রেফতার করে সেনাবাহিনী। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম (৩৮) উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে। সেনাবাহিনী জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং সেনাবাহিনী ক্যাম্পের আওতাধীন এলাকা নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮) এর বাড়িতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিকুর রহমানে নেতৃত্বে একদল সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা, নগদ ৪৫ হাজার ৭৫৫ টাকা, ৫টি ছুরি, ৫ টাকার সৌদি রিয়ালের ১টি নোট, ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৫টি বাটন মোবাইল ফোন, ১৮টি গ্যাসলাইট, ৩৫ পিস ফুয়েল পেপার জব্দ করা হয়। পরে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বানিয়াচং সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন আশিকুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com