বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কালনী গ্রামে ফিকলের আঘাতে প্রবাসী নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের সংঘর্ষে কাজী দিপু (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। গতকাল বুধবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কালনী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কালনী গ্রামের কাজী ফরিদ মিয়া এবং ইউপি মেম্বার সাস্ত মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকটি মামলা মোকদ্দমাও চলমান দু’পক্ষের মধ্যে। গতকাল বুধবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করতে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অন্তত ১৫ জন আহত হয়। এর মধ্যে কাজী ফরিদ মিয়ার পরে কাজী দিপুকে আশঙ্কাজনক অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর সার্কেল এসপি শহিদুল ইসলামসহ ওসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান, কাজী দিপু ৫ দিন আগে সৌদি আরব থেকে বাড়ি আসেন। তাকে প্রতিপক্ষের লোকজন ফিকল দিয়ে বেশ কয়েকটি ঘা দিয়ে আঘাত করে হত্যা করে। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com