বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় জেলা প্রশাসক ড.জি.এম. সরফরাজের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ড.জি.এম. সরফরাজ, এ সময় আরও বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার ভূমি মুজিবুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা দুলা মিয়া, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, চেয়ারম্যান মিনহাজ উদ্দিন কাসেদ, সৈয়দ মোঃ সোহেল, মাহবুব রহমান সোহাগ, মাওঃ মোঃ মির্জা হাসান, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি সাইফুল ইসলাম মির্জা, উপজেলা জামায়াতের আমির আলাউদ্দিন, পৌর জামায়াতের সাধারণ মানিক মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয় সিরাজুল ইসলাম তানজিল, মাহাদী হাসান, সাংবাদিক তোফাজ্জল হোসেন চৌধুরী, আলমগীর কবির,সাবানা চৌধুরীসহ সভায় মাধবপুর উপজেলার কর্মরত কর্মকর্তা, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় এলাকার উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ মতামত, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ উপস্থিত সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রাপ্ত সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
তিনি বলেন, প্রশাসন জনগণের পাশে থেকে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com