রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে বিপুল পরিমান ভারতীয় পণ্যসামগ্রী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সীমান্তবর্তী এলাকা তুলসীপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা ৫১ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ২৫ বিজিবির সরাইল ব্যাটালিয়ন বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে তুলসীপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন। আটককৃত অবৈধ চোরাচালানী মালামালের জব্দ মূল্য ৫১ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে। আটককৃত চোরাচালানী মালামালসমূহ হবিগঞ্জ কাষ্টমস অফিসে জমা করা হয়েছে। তবে চোরালচালানের সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়ন অধিনায়ক লেঃকর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com