নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক নেতা নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জেলা আইনজিবী সমিতির সাবেক সহ সভাপতি ন্যায় বিচারক হিসাবে পরিচিত এডঃ আব্দুস শহীদ গোলাপের ১৫তম মৃত্যু বাষির্কী ছিল গতকাল মঙ্গলবার। এ উপলক্ষে তাহার পরিবারের লোকজন মিলাদ তার রুহের মাগফেরাত কামনায় মিলাদ দোয়ার আয়োজন করে। এ সময় কোরআন খতম এ কবর জিয়ারত করা হয়। একই সাথে তাঁর একমাত্র মেয়ের জামাই হবিগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ কুতুব উদ্দিন জুয়েল হবিগঞ্জ শহরে তাহার নিজ বাড়ীতে ও মসজিদে মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করেন। দলকে সুসংগঠিত করতে এডঃ আব্দুস শহীদ এর ভূমিকা ছিল অপরিসীম। তিনি নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে ৩ বার অংশ গ্রহন করেলে ২ বার অবৈধ সরকারের দলীয় প্রভাব কাটিয়ে তার বিজয় ছিনিয়ে তাকে অল্প ভোটে তাকে পরাজিত দেখানো হয়। তিনি সুনামের সহিত হবিগঞ্জ কোর্টে ৩০ বছর আইনজিবী পেশা নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি সামাজিক ধর্মীয় বিভিন্ন প্রতিষ্টানের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ন্যায় বিচারক এবং অসাস্পাদায়িক নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ গ্রামে এক সম্রভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তার ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করে পরিবারের লোকজন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। এছাড়া মরহুম এডঃ আব্দুস শহিদ গোলাপের মৃত্যবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মী ও তার শুভাঙ্খাকী অনেক মিলাদ ও খবর জিয়ারত করছেন।