রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন

  • আপডেট টাইম বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে মোট ৪৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ৯টি কেন্দ্রে মোট ২৮৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৮৮ জন উপস্থিত ছিলেন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নবীগঞ্জ জে.কে. মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৪৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪৮ জন উপস্থিত এবং ১০ জন অনুপস্থিত ছিলেন। ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮৫ জন পরীক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশগ্রহণ করেন। আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে মোট ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৫ জন উপস্থিত এবং ৩ জন অনুপস্থিত ছিলেন। দিনারপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩২২ জনের মধ্যে ৩১৩ জন উপস্থিত এবং ৯ জন অনুপস্থিত ছিলেন। হীরা মিয়া গার্লস হাই স্কুল কেন্দ্রে মোট ২৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩০ জন উপস্থিত এবং ৪ জন অনুপস্থিত ছিলেন।
নাদামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১৪ জনের মধ্যে ৩১০ জন উপস্থিত এবং ৪ জন অনুপস্থিত ছিলেন। গোপলার বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৩২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৮ জন উপস্থিত এবং ২ জন অনুপস্থিত ছিলেন।
দাখিল পরীক্ষার ক্ষেত্রে রুস্তমপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোট ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭৪ জন উপস্থিত এবং ১১ জন অনুপস্থিত ছিলেন। নবীগঞ্জ নহরপুর শাহজালাল (রহ.) ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোট ২৫০ জনের মধ্যে ২৪৬ জন উপস্থিত এবং ৪ জন অনুপস্থিত ছিলেন।
এছাড়া ভোকেশনাল পরীক্ষায় ঘোলডুবা এম.এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯ জন উপস্থিত এবং ২ জন অনুপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com