শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

কালনী গ্রামে প্রবাসী নিহতের ঘটনায় বাড়ি ঘরে হামলা ॥ ভাংচুর ও লুটপাট ॥ আটক ৬

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৩১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামে সংঘর্ষে প্রবাসী নিহতের ঘটনায় বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চলছে। প্রায় শতাধিক গরু, বাছুর, হাঁস, মুরগি ইত্যাদি জিনিসপত্র লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। এদিকে গ্রেফতার আতংকে গ্রামটি পুরুষশূণ্য হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে প্রবাসী কাজী দিপু মিয়ার দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়াও পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করেছে। আটকরা হল, ওই গ্রামের গাজিউর রহমান (৩৪), সিজিল মিয়া (৩৫), সালা উদ্দিন (৩০), আমির উদ্দিন (৩২), হাবিবুর রহমান (৪৫) ও ইদু মিয়া (৫৫)। জানা যায়, গত বুধবার দুপুরে দুবাই প্রবাসী সামছু মিয়ার নেতৃত্বে বেশ কিছু লোকজন সাস্তু মিয়ার লোকজনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২০ জন আহতসহ একজন নিহত হয়। এদিকে একজন মারা যাবার খবর শুনে প্রতিপক্ষের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ সুযোগে প্রতিপক্ষের লোকজন ভাংচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আলমগীর কবির জানান, বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com