বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে আপত্তিকর ও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষারকে পুলিশ গ্রেফতার করেছে। বাহুবল মডেল থানার ওসি বাদী হয়ে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায়
নবীগঞ্জ ব্যুরো ॥ নবীগঞ্জ শহরে অবস্থিত একটি মদের পাট্টায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ শহরের আনমনু রোডে অবস্থিত মদের পাট্টায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২ হাজার ৪৬ বোতল দেশীয় মদ জব্দ করা
স্টাফ রিপোর্টার ॥ মহান একুশে ফেব্রুয়ারি, শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। মাতৃভাষা বাংলাকে বাঁচাতে ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলা মায়ের সূর্যসন্তানরা। মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারে জীবন উৎসর্গ করেছিলেন এ দেশের দামাল ছেলেরা। বায়ান্নর ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের পথ ধরে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামে মোশাহিদ মিয়ার বাড়ির পার্শ্ববর্তী একটি জঙ্গল থেকে নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। মোশাহিদ করগাঁও গ্রামের মৃত শেখ মোহাম্মদ কতির উল্লাহর পুত্র। তিনি
স্টাফ রিপোর্টার ॥ রমজান শুরু হতে না হতেই চড়েছে হবিগঞ্জের নিত্যপণ্যের বাজার। সরবরাহে ঘাটতি না থাকলেও বেগুন ও শসার দাম হাঁকিয়েছে সেঞ্চুরি। লেবুর হালি ঠেকেছে ১৪০-১৫০ টাকায়। ফলের বাজারেও নাভিশ্বাস অবস্থা ক্রেতার। তবে মুরগির বাজার উচ্চমূল্যে স্থিতিশীল থাকলেও কিছুটা স্বস্তি ছড়াচ্ছে ডাল ও ছোলার দাম। রমজানের প্রথম দিনে জমজমাট হবিগঞ্জের বিভিন্ন বাজার। গতকাল বৃহস্পতিবার (১৯
এক্সপ্রেস ডেস্ক ॥ প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষায় “ফ্যামিলি কার্ড” বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়- ২ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীসহ ১৫ সদস্যের “ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি” গঠন করা হয়েছে। দেশের ৮টি বিভাগের ৮টি উপজেলায় ফ্যামিলি কার্ডের পাইলটিংয়ের লক্ষ্য
স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সাহরি ও ইফতারে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ গ্রহণের পরদিনই নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নতুন সরকারের প্রধান হিসেবে
স্টাফ রিপোর্টার ॥ ভারতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান দেশে ফিরেছেন। গতকাল বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন মাহদী। এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকা শংকরের মুখ এলাকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় কাজল মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে শহরের ব্যস্ত ব্যবসায়িক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রতিদিনই উঠতি বয়সী যুবকরা শহরে মোটর সাইকেলের সাইলেন্সার খোলে বিকট শব্দে এবং দ্রুতগতিতে চালিয়ে যায়। এতে মানুষকে আতংকগ্রস্থ করে
স্টাফ রিপোর্টার ॥ শপথ প্রহণের পরপরই বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র কবর জিয়ারত করেছেন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসন থেকে বিপুল ভোটে
হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলায় পানির তীব্র সংকটে বোরো ধানের বিস্তীর্ণ জমি শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সময়মতো সেচের পানি না পেলে চলতি মৌসুমে ব্যাপক ফসলহানির আশঙ্কা করছেন কৃষকেরা। এ অবস্থায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি)