মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শপথ গ্রহণ করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া’র কবর জিয়ারত করলেন এমপি জি কে গউছ

  • আপডেট টাইম বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শপথ প্রহণের পরপরই বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র কবর জিয়ারত করেছেন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত এমপি হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে যান। সেখানে কবরের পাশে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
জি কে গউছ তার এলাকার জনগণের উদ্দেশ্যে বলেন, “হবিগঞ্জ-৩ আসনের সর্বস্ত-রের জনগণ আমাকে যে ভালোবাসা, আস্থা ও সমর্থন দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন, তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। এই বিজয় আমার একার নয়-এটি হবিগঞ্জবাসীর বিজয়, গণতন্ত্রের বিজয়। আমি অঙ্গীকার করছি, দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়ন, শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাবো। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার প্রধান লক্ষ্য। মহান আল্লাহর রহমত এবং জনগণের সহযোগিতায় হবিগঞ্জ-৩ আসনকে একটি আধুনিক ও উন্নত মডেল আসনে রূপান্তর করাই আমার অঙ্গীকার।” তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com