মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে পানির তীব্র সংকট বোরো ফসল বিপর্যয়ের আশঙ্কা ভোট দিতে এসে গ্রেফতার মুক্তি পেলেন নবীগঞ্জের যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা গোলাম রসুল ড. রেজা কিবরিয়া’কে মন্ত্রী দেয়ার দাবী সবার বাহুবল ভাই-ভাতিজার হামলা ও ভাংচুর স্বর্ণালংকার, টাকা লুট ॥ স্বামী-স্ত্রী আহত শহরের বগলা বাজারে বিএনপি নেতার উপর হামলা ॥ ২ লাখ টাকা ছিনতাই গণকন্ঠে নিয়োগ পেলেন সাংবাদিক সুলতান মাহমুদ বাহুবলে দুই দলের সংঘর্ষে আহত ২০ ॥ বাড়ি ভাংচুর হবিগঞ্জ পাসপোর্ট অফিসে অনিয়ম সাধারণ মানুষের চরম ক্ষোভ শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) এর বার্ষিক ওরস ও মাহফিল সম্পন্ন নবীগঞ্জ-বাহুবলে সিমি কিবরিয়ার উত্থান রেজা কিবরিয়ার বিজয়ে দৃশ্যমান প্রভাব আলোচনায় সিমি কিবরিয়া

বাহুবলে পানির তীব্র সংকট বোরো ফসল বিপর্যয়ের আশঙ্কা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলায় পানির তীব্র সংকটে বোরো ধানের বিস্তীর্ণ জমি শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সময়মতো সেচের পানি না পেলে চলতি মৌসুমে ব্যাপক ফসলহানির আশঙ্কা করছেন কৃষকেরা। এ অবস্থায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা।
গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ইউএনও কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। পরে কৃষকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সেচের পানি না পাওয়ায় বোরো জমিতে ফাটল দেখা দিয়েছে। অনেক কৃষক ব্যক্তিগত উদ্যোগে সেচযন্ত্র বসিয়েও প্রয়োজনীয় পানি তুলতে পারছেন না। এতে ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষকেরা জানান, জমি প্রস্তুত, বীজতলা তৈরি, সার ও কীটনাশক প্রয়োগসহ বিভিন্ন খাতে ইতোমধ্যে বিপুল অর্থ ব্যয় হয়েছে। এখন সেচের পানি নিশ্চিত না হলে সেই বিনিয়োগ হুমকির মুখে পড়বে। ফসলহানি হলে কৃষক পরিবারগুলো মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, খোয়াই নদী থেকে পাইপলাইনের মাধ্যমে করাঙ্গী নদীতে পানি সরবরাহ করা গেলে সংকট অনেকাংশে লাঘব হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রকিব, বাহুবল বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান নোমানসহ উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা।
কৃষকের স্বার্থ রক্ষায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কৃষি ও কৃষক রক্ষা করা এখন সময়ের দাবি। উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com