মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান ॥ পাট্টা থেকে ২ হাজার বোতল মদ উদ্ধার ॥ ৫ ব্যক্তি আটক

  • আপডেট টাইম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ ব্যুরো ॥ নবীগঞ্জ শহরে অবস্থিত একটি মদের পাট্টায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ শহরের আনমনু রোডে অবস্থিত মদের পাট্টায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২ হাজার ৪৬ বোতল দেশীয় মদ জব্দ করা হয় বলে জানা গেছে। অভিযান শেষে উদ্ধারকৃত মদ ও আটককৃতদের নবীগঞ্জ থানা-এ হস্তান্তর করা হয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোনায়েম মিয়া জানান, সেনাবাহিনী বিপুল পরিমাণ মদ এবং ৫ জনকে থানায় হস্তান্তর করেছে। দেশীয় মদের দোকানের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com