শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে ওসিকে গালমন্ধের অভিযোগে বিএনপি সভাপতি তুষার চৌধুরী গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে আপত্তিকর ও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষারকে পুলিশ গ্রেফতার করেছে। বাহুবল মডেল থানার ওসি বাদী হয়ে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সংশোধন অধ্যাদেশ, ২০২৬-এর ৬৯ ধারা এবং দণ্ডবিধির ১৮৯/৫০৪/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ও আপত্তিকর ভাষায় গালিগালাজ, উদ্দেশ্য প্রণোদিত অপমান এবং ক্ষতিসাধনের হুমকি প্রদানসহ থানা এলাকায় শান্তিভঙ্গ ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগে এ মামলা রুজু করা হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম ইকবাল এর নেতৃত্বে ডিবি পুলিশ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকাস্থ বাসা থেকে তুষার চৌধুরীকে আটক করা হয়।
পরবর্তীতে রাতে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে দায়েরকৃত মামলায় তুষার চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই অডিওতে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। প্রাথমিক অনুসন্ধানে অডিওর সত্যতা যাচাই ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হয়। তদন্তের ধারাবাহিকতায় উপজেলা বিএনপির সভাপতিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস বলেন, “দুপুরে শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এদিকে গ্রেপ্তারের খবরে দুপুর ২টার দিকে তুষার চৌধুরীর মুক্তির দাবিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করে। সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা তুষার চৌধুরীর মুক্তি এবং বাহুবল থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান।
গ্রেফতারের পূর্বে তুষার চৌধুরী সাংবাদিকদের বলেন, আমি গত ২ মাসের মধ্যে কেন দিন ওসিকে ফোন করিনি। আমি আমার ম্যানেজারকে গালাগাল করেছি। সেটাকে কেউ এডিট করে ফেসবুকে ছেড়ে দিয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক পক্ষ বিষয়টিকে আইনশৃঙ্খলার প্রশ্ন হিসেবে দেখছেন, অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের দাবি মামলাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত।
রাত সাড়ে ১১টা পর্যন্ত তুষার চৌধুরী পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানান বাহুবল থানার ওসি। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com