সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শহরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

  • আপডেট টাইম বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকা শংকরের মুখ এলাকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় কাজল মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে শহরের ব্যস্ত ব্যবসায়িক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রতিদিনই উঠতি বয়সী যুবকরা শহরে মোটর সাইকেলের সাইলেন্সার খোলে বিকট শব্দে এবং দ্রুতগতিতে চালিয়ে যায়। এতে মানুষকে আতংকগ্রস্থ করে তোলা হচ্ছে। অনেক সময় হরণের আওয়াজে দুর্ঘটনা ঘটছে। এরপরও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা না নেয়ায় তাদের দৌরাত্ম বেড়ে চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা তুলনামূলক ফাঁকা থাকলেও হঠাৎ দ্রুতগতিতে একটি মোটরসাইকেল এসে ওই পথচারীকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত কাজল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের জনাব আলীর ছেলে বলে জানা যায়। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। দুর্ঘটনার খবর পেয়ে সদর থানার এএসআই মারুফ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে এএসআই মারুফ বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা শহরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত ট্রাফিক তদারকির দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com