নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা প্রশাসকের সিদ্ধান্ত অমান্য করে প্রতি সপ্তাহেই বসছে নবীগঞ্জের অবৈধ জনতার বাজার পশুর হাট। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) ৪র্থ বারের মতো অবৈধভাবে জনতার বাজার পশুর হাট বসিয়ে রশিদ দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বাজার পরিচালনা কমিটি। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমান রাজস্ব। বাজারের হাসিল আদায় নিয়ে বিতর্ক, বাজারের অব্যবসথাপনা
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে করগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুছ সাগর (৫০) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে করগাঁও করগাঁও ইউনিয়নের শাখোয়া গ্রামের টুকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুছ সাগর (৫০)- করগাঁও ইউনিয়নের শাখোয়া গ্রামের মৃত কুরেশ আলীর ছেলে ও করগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক।
মাধবপুর প্রতিনিধি ॥ শীতের জড়তা কাটিয়ে প্রকৃতিতে বইছে বসন্তের বাতাস। চারিদেকে শোনা যাচ্ছে কোকিলের কুহুতান। প্রকৃতি যখন জীর্ণতা কাটিয়ে সবুজে সবুজে ভরে উঠেছে, সেই আনন্দকে নিজের করে নিয়েছেন মাধবপুর প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যগণ। আনন্দ ভ্রমন ও বনভোজনের মধ্য দিয়ে হেসে-খেলে পরিবারের সাথে সময় কাটিয়েছেন ব্যস্ততম গণমাধ্যম কর্মীরা। আবারও এমন একটি বাধঁন হারা আনন্দময়
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ‘এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা’র ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (২২শে ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থার সদস্য সাইফুর রহমান চৌধুরীর
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ৩নং পুল থেকে ২৮ বস্তা ভারতীয় চিনিসহ ৩ পাচারকারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় দুইটি নম্বর বিহীন টমটম অটোরিকশা জব্দ করা হয়। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ সদর থানা এলাকার ৩নং পুল এলাকার হবিগঞ্জ নসরতপুর বাইপাস সড়কে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে ট্রাকের ধাক্কায় আব্দুল মজিদ (৫৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বেকিটেকা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত আব্দুল মজিদ গতকাল বুধবার সকালের দিকে তার নিজ পুকুরে মাছ ধরে বাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্টিত হয়েছে। এ সময় কমিউনিটি পুলিশিং মিটিং এবং থানার সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও কল্যাণ সভা আনুষ্টিত হয়। শয়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটি এম মাহমুদুল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিআইজি (অপারেশন-পূর্ব বিভাগ) ঢাকার হাইওয়ে পুলিশ হেডকোয়াটার্স হাবিবুর রহমান খাঁন।
স্টাফ রিপোর্টার ॥ আগামী শনিবার ২২ ফেব্রুয়ারি যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে পুনমিলনী অনুষ্ঠান হবে। সকাল ৮টা থেকে শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। শতবর্ষ পূর্তি উদযাপন উদ্বোধন করবেন হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ¦ জি কে গউছ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ পৌরসভার মাঠে বিএনপির সমাবেশে অংশ নিয়েছে শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদল নেতৃবৃন্দ। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন এর নেতৃত্বে মিছিল সহকারে অংশগ্রহণ করে শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদল। এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ নাসির, শামীম আহমেদ শামীম, জেলা যুবদল নেতা নাজমুল হাসান ফারুক,
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি উত্তোলনের অভিযোগে মাহবুবুর রহমান (৪৫) কে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী
স্টাফ রিপোর্টার ॥ ফ্রান্সে পাঠানোর কথা বলে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার মোঃ আসাদুজ্জামান চৌধুরীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এস আই জয় পাল ৫ দিনের রিমান্ড আবেদন করেন। সে নবীগঞ্জ উপজেলার মাকালকান্দী বড় আলিপুর এলাকার বাসিন্দা মোশাহিদ চৌধুরীর ছেলে
এক্সপ্রেস ডেস্ক ॥ আগে থেকেই ভেতরে ভেতরে ক্ষোভের বাষ্প তৈরি হচ্ছিলো। বিভক্ত হয়ে পড়েন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়া সমন্বয়ক-সহ-সমন্বয়করা। তাদের সঙ্গে গণ-অভ্যুত্থানের থাকা শিক্ষার্থীরাও ভাগ হয়ে গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর কমিটি ঘোষণার পর তাদের এই বিরোধ প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেয়া হচ্ছে স্ট্যাটাসও। এই অবস্থায় গতকাল বিকালে ঘোষিত সিলেট নগর কমিটি স্থগিত করা
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার চাইরগাঁও আব্দাপুটিয়ায় বালুভর্তি ট্রাক থেকে ৪০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। এসব চিনি ভারত থেকে আনা হয়েছিল। গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য দেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই রিপন সিংহ। এর আগে রোববার দিবাগত রাতে ডিবির এসআই রিপন সিংহ ও এএসআই ইকবালের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকসহ এসব
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ক্রিকেট খেলোয়ার কল্যান সমিতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা আধুনিক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মডার্ণ ক্লাবকে ৯ উইকেটে হারিয়ে সহজ জয় পেয়েছে উত্তরণ সংসদ। শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মডার্ণ ক্লাব। ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে দলটি। খেলায়