বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক বানিয়াচঙ্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরীতে অনিয়ম হুইপ জি কে গউছের নিরলস প্রচেষ্টায় ৪ লেনে উন্নীত হচ্ছে নাসিরনগর লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৬১৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন শায়েস্তাগঞ্জে মাদকে সয়লাব উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল বাহুবলের হরিতলায় সিলিকা বালু লুটপাট ॥ থামছে না অবৈধ বাণিজ্য নবীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক কর্মশালা হবিগঞ্জ পৌর এলাকায় ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পুলিশ সুপারের নির্দেশে ডেভিল হান্টে ৩ নেতাকর্মী গ্রেফতার বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম

নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের সরকারি ভূমি একটি প্রভাবশালী চক্রের কবলে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘল বাক ইউনিয়নের বহরমপুর গ্রামে নিষেধাজ্ঞা অমান্য করে একটি প্রভাবশালী মহল সরকারি ভূমি দখলে রেখেছে বলে অভিাযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। অভিযোগে সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দীঘল বাক ইউনিয়নের বহরমপুর গ্রামে স্বস্থি পুর মৌজাধীন জেএল নং ২৩, ও ১নং খতিয়ানের ৩৯২৯ ও ৩৯৩০ দুই দাগে প্রায় ১৫ একর গোচর ভূমি দীর্ঘ কয়েক বছর ধরে বহরমপুর গ্রামের সৈয়দ আহমেদ সহ কতিপয় ব্যক্তি বহরমপুর গ্রামের পঞ্চায়েতী গোচর ভূমি জবরদখল করে স্থাপনা নির্মাণ করেছেন। এতে ওই অঞ্চলের শত শত কৃষক পরিবার গবাদিপশু পালনে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছেন। অপরদিকে সরকারী কোটি টাকা মূল্যের সম্পদ চলে যাচ্ছে কতিপয় ব্যক্তির কবলে। গ্রামের অনেক কৃষক পরিবারের লোকজন বলেন, আমরা এ বিষয়ে গণস্বাক্ষরিত অভিযোগ ২০০৫ সাালে জেলা প্রশাসক বরাবরে দায়েরের পর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ঘটনাস্থল সরেজমিনে পৌঁছে অবৈধ দখলবাজদের উচ্ছেদ করা হয়। তবে উচ্ছেদ হওয়ার ২ বছর যেতে না যেতেই আবারো ওই চক্রটি সরকারি ভূমি দখলে নিয়ে যায়। এ ঘটনায় পূণরায় উপজেলা তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক স্মারক নং ৩১.৪৬,৩৬৭৭.০০০.২৭.০০১.১৯ এবং ০৯/১২/২০১৮ ইং তারিখে যথাযথ কর্তৃপক্ষকে সরকারী সম্পদ দখলবাজদের কবল হইতে উদ্ধারের জন্য প্রতিবেদন দাখিল করা হয়। এছাড়াও ২০২৩ ইং সনের স্মারক নং ৫৭ তারিখ ২৫/০৯/২০২৩ইং তারিখে ভূমি অফিস ইনাতগঞ্জ কর্তৃক আবারো উক্ত স্মারকে অবৈধ জবরদখল ও উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেন। এতো কিছুর পরেও প্রভাবশালীরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সরকারী প্রাকৃতিক সম্পদ লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হচ্ছে। গতকাল ২০ এপ্রিল সোমবার দুপুরে সরেজমিন পরিদর্শনকালে সচেতন মহলের লোকজন নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন বর্তমানে ওই চক্র সরকারী আইন কানুনের তোয়াক্কা না করে অবৈধভাবে পল্লী বিদ্যুৎ এর খুটি স্থাপন করিযা বিদ্যুৎ সংযোগ এর জন্য তড়িঘড়ি চেষ্টা চালাচ্ছেন। এনিয়ে এলাকায় উত্তাল পরিস্থিতি ও যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমীন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়ে অবগত হয়েছি, দ্রুত গতিতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অবৈধ স্থাপনাগুলোতে পল্লী বিদ্যুৎ এর নতুন সংযোগ এর বিষয়ে ইনাতগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যাহারা গ্রাহক তারা আমাদেরকে তথ্য গোপন করে নতুন সংযোগের চেষ্টা করছেন। বিষয়টি যেহেতু জানতে পেরেছি অতি গুরুত্বের সহিত খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com