মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় ৮ হাজার ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং আউশ মৌসুমে ধানের আবাদ বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাসেম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহাজাহান। কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। বিতরণকৃত উপকরণের মোট মূল্য ধরা হয়েছে ৬৬ লাখ ৩৮ হাজার টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, চৌমহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে এবং আউশ মৌসুমে ধানের চাষাবাদ বৃদ্ধি পাবে। এর ফলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com