শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে তুলকালাম কান্ড হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জের বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপমানের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঙ্গলাল, সম্পাদক সাধারণ নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল, সম্পাদক বিভূ হবিগঞ্জসহ ১২ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু ॥ সকলের মাঝে স্বস্থি লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা

জেলা বিজ্ঞান মেলায় “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব” এর জয়জয়কার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল ২০ এপ্রিল, ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে সমাপ্ত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও জেলা বিজ্ঞান মেলা ২০২৬। এবারের মেলায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে জেলার জনপ্রিয় বিজ্ঞান সংগঠন “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব”। সংগঠনের দুটি পৃথক শাখা মেলায় অংশগ্রহণ করে জেলা পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।
গতকাল সোমবার (২০ এপ্রিল) বিকালে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হবিগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড.জি.এম. সরফরাজ।
মেলায় উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ সদর শাখা চ্যাম্পিয়ন (প্রথম স্থান) এবং উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, বাহুবল উপজেলা শাখা রানার্স-আপ (দ্বিতীয় স্থান) হওয়ার অনন্য রেকর্ড গড়েছে। জেলা পর্যায়ে এই শ্রেষ্ঠত্ব অর্জনের ফলে ক্লাব দুটির উভয় শাখাই এখন সিলেটে অনুষ্ঠিতব্য বিভাগীয় বিজ্ঞান মেলায় হবিগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেল। এবারের ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটির অন্যতম সদস্য এবং উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মোহাম্মদ মোশাহিদ মজুমদার-এর দীর্ঘদিনের পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনায় এই সাফল্য অর্জিত হয়েছে। মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো বিচারক ও দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব পাপিয়া আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, তরুণ প্রজন্মের হাত ধরেই আগামী দিনের উদ্ভাবন-নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের মতো সংগঠনগুলো তৃণমূল পর্যায়ে বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরিতে প্রশংসনীয় ভূমিকা রাখছে।
সাফল্যের বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, “আমাদের লক্ষ্যই হলো শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া। একই সাথে দুটি শাখার এই বিজয় আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমরা এখন বিভাগীয় পর্যায়ে হবিগঞ্জের সুনাম ধরে রাখতে সেরাটা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন। জেলা পর্যায়ে সেরা হয়ে বিভাগীয় পর্যায়ে যাওয়ার এই সাফল্যে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের সকল স্তরের সদস্যদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com