বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের জনতার বাজারে ৪র্থ বারের মতো বসলো অবৈধ হাট

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা প্রশাসকের সিদ্ধান্ত অমান্য করে প্রতি সপ্তাহেই বসছে নবীগঞ্জের অবৈধ জনতার বাজার পশুর হাট। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) ৪র্থ বারের মতো অবৈধভাবে জনতার বাজার পশুর হাট বসিয়ে রশিদ দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বাজার পরিচালনা কমিটি। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমান রাজস্ব। বাজারের হাসিল আদায় নিয়ে বিতর্ক, বাজারের অব্যবসথাপনা সর্বশেষ মহাসড়কের যানজটের ভোগান্তির ফলে জনতার বাজার পশুরহাট অপসারণে জেলা প্রশাসক নির্দেশনা জারি করেন। জেলা প্রশাসনের সিদ্ধান্তকে উপেক্ষা করে ৪র্থ সপ্তাহ ধরে অবৈধভাবে পশুর হাট বসিয়েই যাচ্ছে জনতার বাজার পরিচালনা কমিটি। জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে বাজার পরিচালনা কমিটির এহেন কাণ্ডে তাদের কুঁটির জোর নিয়েও প্রশ্ন উঠেছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়- নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার পশুর হাট নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় দীর্ঘদিন ধরে বাজার ইজারা দেয়া হচ্ছে না। ফলে উপজেলা প্রশাসন প্রায় দেড় যুগ ধরে হাসিল আদায় করে আসছিল। গত ৭ জানুয়ারি ২০২৫ইং তারিখে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনতার বাজার পশুরহাট অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। এরপর জনতার বাজার অপসারণে জেলা প্রশাসনের নিদের্শনার কথা উল্লেখ করে সতর্কীকরণ বিজ্ঞপ্তির সাইনবোর্ড সাটানো হয়। সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়- কোনো ব্যক্তি সরকারের অনুমতি ছাড়া কোনো হাট পরিচালনা করলে বা অবৈধভাবে হাট পরিচালনায় সহযোগীতা করলে অথবা মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে হাট-বাজার আইন ২০২৩ ও মহাসড়ক আইন ২০২১ অনুসারে দন্ডনীয় অপরাধ হবে। আইন অমান্যকারীকে সংশ্লিষ্ট আইন মোতাবেক কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করা হবে। কিন্তু কে শুনে কার কথা। জেলা প্রশাসকের এমন কড়া নির্দেশের পরেও প্রতি শনিবারে হাট বসছে, চলছে বেচা-কেনাও। এবারও ৪র্থ তম হাটে অবৈধভাবে টাকার বিনিময়ে রশিদ দিয়েই গরু-ছাগল বিক্রি হচ্ছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন- আমাদের পক্ষ থেকে খাস কালেকশন করা হচ্ছে না, এরপরও জনতার বাজার বসিয়ে রশিদের মাধ্যমে টাকা আদায়ের বিষয়টি আমি অবগত হয়েছি, জেলা প্রশাসক স্যারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com