মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের সরকারি ভূমি একটি প্রভাবশালী চক্রের কবলে জেলা বিজ্ঞান মেলায় “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব” এর জয়জয়কার নবীগঞ্জ তামাশপুরে নিরীহ ব্যক্তির ভিটাজমি দখল চেষ্টার অভিযোগ নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ দুইজন গ্রেফতার চুনারুঘাটে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান ॥ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল বানিয়াচংয়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে প্রস্তুতিমূলক সভা সড়ক দুর্ঘটনায় আহত সফিক মিয়ার পাশে হকার সমিতি মাধবপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ

নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে একটি নিরীহ পরিবারকে মিথ্যা ডাকাতি মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার নবীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী নবীর আহমেদের স্ত্রী হোছনা বেগম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হোছনা বেগম জানান, শ্রীমতপুর গ্রামের মৃত কুটি মিয়ার স্ত্রী রহিমা বেগমের সাথে তার শ্বশুর মোঃ এলাই মিয়া গংদের ২৮ শতাংশ জমি নিয়ে প্রায় ২৫ বছর ধরে বিরোধ চলে আসছে। এই জমির প্রকৃত মালিক তার শ্বশুর ও চাচা শ্বশুররা হলেও রহিমা বেগম জালিয়াতির মাধ্যমে অবশিষ্ট জমি দখল করে রেখেছেন। গ্রামবাসী ও স্থানীয় বিচার পঞ্চায়েত একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করলেও রহিমা বেগম তা অমান্য করে আসছেন।
ভুক্তভোগী পরিবারটির দাবি, জমির বিরোধকে কেন্দ্র করে গত ১৪ এপ্রিল রাত ২টার দিকে একটি সাজানো ডাকাতির নাটক সাজান রহিমা বেগম। এর তিন দিন পর ১৭ এপ্রিল নবীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা (মামলা নং-১৩) দায়ের করা হয়। এই মামলায় হোছনা বেগমের স্বামী টমটম চালক নবীর আহমেদ ও তার দেবর শিব্বির মিয়াকে আসামি করা হয়েছে। মামলার প্রেক্ষিতে পুলিশ নবীর আহমেদকে গাড়ি চালানো অবস্থায় গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।
কান্নাজড়িত কণ্ঠে হোছনা বেগম বলেন, আমার স্বামী একজন দিনমজুর। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তাকে মিথ্যা মামলায় ফাঁসানোয় আমরা তিন সন্তান নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছি। আমরা গভীর ষড়যন্ত্রের শিকার। সংবাদ সম্মেলনে হোছনা বেগম তার নিরপরাধ স্বামীর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আশা প্রকাশ করেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সাজানো ডাকাতি নাটকের আসল রহস্য উদঘাটন হবে এবং তারা ন্যায়বিচার পাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com