মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ॥ আটক ৩ হবিগঞ্জে ৫৫ বিজিবি’র উদ্যোগে চক্ষু শিবির ও ঔষধ বিতরণ রিচি ঈশানকোণা পশ্চিম হাটি যুব সংঘের উদ্যোগে সংর্বধনা ও আলোচনা সভা ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ-এমপি সৈয়দ ফয়সল হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ অল্পের জন্য রক্ষা পেলো নবীগঞ্জ গ্যাস কুপ আজমিরীগঞ্জ মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার চুনারুঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

শহরে অটোরিকশায় মিলল ২৮ বস্তা ভারতীয় চিনি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ৩নং পুল থেকে ২৮ বস্তা ভারতীয় চিনিসহ ৩ পাচারকারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় দুইটি নম্বর বিহীন টমটম অটোরিকশা জব্দ করা হয়। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ সদর থানা এলাকার ৩নং পুল এলাকার হবিগঞ্জ নসরতপুর বাইপাস সড়কে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এসআই রিপন সিংহসহ একদল পুলিশ। আটককৃতরা হল-হবিগঞ্জ সদর উপজেলার তেঘিরিয়া গ্রামের মৃত আজমান উল্লার পুত্র রাহাত মিয়া (২৫), ভাদৈ এলাকার আব্দুল মিয়ার পুত্র লায়েছ মিয়া (৩০) ও লাখাই উপজেলার বুল্লা গ্রামের শিপন মিয়া (৩০)।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র (এসআই) রিপন সিংহ জানান-আমরা গোপন সংবাদের ভিতিতে জানতে পারি যে হবিগঞ্জ নসরতপুর বাইপাস সড়ক দিয়ে একদল পাচারকারি চিনি পাচার করছে। এরই প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে দুইটি টমটম অটোরিক্সা আটক করে ২৮ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় আটক করা হয় ৩ পাচারকারিকে। রিপন সিংহ বলেন- উক্ত চিনি শুল্ক ফাঁকী দিয়ে অবৈধ ভাবে চোরাইপথে বাংলাদেশে এনে ভারতীয় বস্তা পরিবর্তন করে দেশীয় ফ্রেস এর বস্তায় ঢুকিয়ে পাচার করছিল চক্রটি। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি ছিল। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com