মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে এক মুঠো হাসির জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ‘এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা’র ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (২২শে ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থার সদস্য সাইফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও জাবেদুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, গীতিকার ও সাহিত্যিক জনাব জাহাঙ্গীর আলম রানা, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা স্কুলের প্রধান শিক্ষক কাঞ্চন বণিক, বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়া, সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক সাইফুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সোহান আহমেদ, কবিতা আবৃত্তি করেন পাপিয়া ইয়াসমীন মুন্নি, গান পরিবেশন করেন সাবরিন ও এক মুঠো হাসিকে নিয়ে সংগীত পরিবেশন করে আল-আমিন। এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতার ‘ক’ বিভাগে ১ম স্থান অর্জন করেন নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবা মেহরিন, ২য় স্থান অর্জন করেন হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের দেবশ্রী সরকার ও ৩য় স্থান অর্জন করেন অনামিকা বনিক লাবন্য।‘খ’ বিভাগে ১ম স্থান অর্জন করেন হিরা মিয়া গার্লস হাই স্কুলের অর্চিতা রানী দাশ। ২য় স্থান অর্জন করেন হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের অনিন্দ্য অদ্রি সরকার, ৩য় স্থান অর্জন করেন হিরা মিয়া গার্লস হাই স্কুলের প্রদীপ্তা চৌধুরী। ‘গ’ বিভাগে ১ম স্থান অর্জন করেন হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের সৌমিক দাশ সাম্য। ২য় স্থান অর্জন করেন হিরা মিয়া গার্লস হাই স্কুলের সুস্মিতা দাশ তালুকদার, ৩য় স্থান অর্জন করেন হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের শাওন দাশ নিরব। ‘ঘ’ বিভাগে ১ম স্থান অর্জন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মির্জা ফখরুল আমিন, ২য় স্থান অর্জন করেন আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শ্রাবন্তী দাশ, ৩য় স্থান অর্জন করেন নবীগঞ্জ সরকারি কলেজের তামান্না আক্তার। এছাড়া প্রত্যেক বিভাগে ১০ জনকে বিশেষ পুরস্কার প্রদানসহ মোট ৪০ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। এ সময় স্বনির্ভর প্রজেক্টের আওতায় দরিদ্র পরিবারের মধ্যে ছাগল বিতরন করা হয়েছে। উল্লেখ্য, ২১শে ফেব্রুয়ারি এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৯২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com