শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জের করগাঁও ইউনিয়ন যুবলীগ আহবায়ক গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে করগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুছ সাগর (৫০) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে করগাঁও করগাঁও ইউনিয়নের শাখোয়া গ্রামের টুকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুছ সাগর (৫০)- করগাঁও ইউনিয়নের শাখোয়া গ্রামের মৃত কুরেশ আলীর ছেলে ও করগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক। পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ করগাঁও ইউনিয়নের শাখোয়া গ্রামের টুকেরবাজার এলাকায় সাগরের বাসায় অভিযান পরিচালনা করে করগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুছ সাগরকে গ্রেফতার করে ।
এ প্রসেঙ্গ নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন-মহাসড়কে গাড়িতে আগুন দিয়ে নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে সদ্বিগ্ধ আসামী হিসেবে আব্দুল কুদ্দুছ সাগরকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com