বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক বানিয়াচঙ্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরীতে অনিয়ম হুইপ জি কে গউছের নিরলস প্রচেষ্টায় ৪ লেনে উন্নীত হচ্ছে নাসিরনগর লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৬১৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন শায়েস্তাগঞ্জে মাদকে সয়লাব উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল বাহুবলের হরিতলায় সিলিকা বালু লুটপাট ॥ থামছে না অবৈধ বাণিজ্য নবীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক কর্মশালা হবিগঞ্জ পৌর এলাকায় ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পুলিশ সুপারের নির্দেশে ডেভিল হান্টে ৩ নেতাকর্মী গ্রেফতার বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম

নবীগঞ্জ তামাশপুরে নিরীহ ব্যক্তির ভিটাজমি দখল চেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় এক নিরীহ ব্যক্তির জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) এ বিষয়ে উপজেলার ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের হালিতলা (তামাশপুর) গ্রামের বাসিন্দা সুশান্ত বৈদ্য নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে নবীগঞ্জ পৌরসভার গন্ধ্যা গ্রামের জয়নাল আবেদীন (৬০), তার পুত্র আব্দুর রহিম (৩০), মোহাম্মদ মিনহাজুল আবেদীন শাহনাজ (৩৫), ফাহিম মিয়া (২৯), জামিল আহমেদ (২৫) ও হাবিবুর রহমান জাবেদসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সুশান্ত বৈদ্য ও কুয়েত প্রবাসী প্রশান্ত বৈদ্য হালিতলা মৌজার ২১২২ ও ১৫১২ দাগে যথাক্রমে ১৭.৫০ ও ১২.৫০ শতক বাড়ি ও পুকুর শ্রেণির জমির বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, একই উপজেলার গন্ধা গ্রামের জয়নাল আবেদীনসহ তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা করে আসছেন। এ ঘটনায় পূর্বে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় মামলা (নং- ২১৯/২০২৫) দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। আদালত উভয় পকে শান্তি-শ”ড়খলা বজায় রাখার নির্দেশ দেন। এছাড়াও জমি সংক্রান্ত একটি স্বত্ব মামলা চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, আদালতের নির্দেশ অমান্য করে সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা দলবল নিয়ে ঘটনা¯’লে গিয়ে জোরপূর্বক বেড়া দিয়ে জমি দখলের চেষ্টা চালায়। এসময় সুশান্ত বৈদ্য বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। যেকোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যব¯’া গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com