সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

লাখাই সড়কে দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে ট্রাকের ধাক্কায় আব্দুল মজিদ (৫৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বেকিটেকা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত আব্দুল মজিদ গতকাল বুধবার সকালের দিকে তার নিজ পুকুরে মাছ ধরে বাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনি রাস্তা পারাপারের সময় লাখাই থেকে হবিগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।
এতে আব্দুল মজিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবালিত গাড়িটি আটক করা সম্ভব হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতল মর্গে পাঠিয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com