মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে সরকারীভাবে ধান ক্রয়ের লক্ষ্যে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকল শ্রেণী পেশার লোকজনের সামনে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক,
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ বছর শিক্ষকতা জীবন শেষ করে অশ্রুসিক্ত নয়নে গতকাল অবসরে গেলেন। তার অবসর জীবনকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা সভায় আবেগ জড়িত কন্ঠে বিদায়ী শিক্ষিকা জাহানারা বেগম বলেন, রাত শেষে সকাল হলেই বিদ্যালয়ে যাওয়ার জন্য
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা যুবদলের সাবেক সভাপতি মরহুম মিয়া মোঃ ইলিয়াছের পিতা হাজী ইসহাক মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত
স্টাফ রিপোর্টার ॥ জীবনের প্রয়োজনে চাই শিক্ষা, সংকটকালেও সুরক্ষিত চাই শিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এসেড হবিগঞ্জ ও গণসাক্ষরতা অভিযান এর উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মন্নাফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যানজট নিরসনে অবৈধ টমটম আটক অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। সোমবার হবিগঞ্জ পৌরসভার একটি টিম অবৈধ টমটম আটক করতে রাস্তায় নামে। প্রথম দিনেই বেশ কয়েকটি লাইসেন্সবিহীন টমটম আটক করা হয়। পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন যানজটের কারনে শহরবাসীর ভোগান্তি লাঘবে হবিগঞ্জ পৌরসভা অবৈধ টমটম আটকের এই অভিযান
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের জগদীশপুর চা বাগানের লেবামারা গাঙের পার থেকে গোপেন সাওতাল (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে মৃত রাম প্রসাদ সাওতালের পুত্র। গত শনিবার সে নিখোঁজ হয়। এরপর থেকে তার আর কোনো হদিস পাওয়া যায়নি। গতকাল রবিবার সকালে শ্রমিকরা জমিতে কাজ করতে যাওয়ার পথে ওই স্থানে আকাশি
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মোস্তাফিজুর রহমান চৌধুরী ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের আজমিরীগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব রাসেল চৌধুরীর পিতা রাসেল চৌধুরী পিতা শিবপাশা গ্রামের যশকেশরী মহল্লার প্রবীণ মুরব্বি মোঃ ফজলুর রহমান চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও সৌদিআরব শাখার সভাপতি আহমেদ আলী মুকিব।
স্টাফ রিপোর্টার ॥ দেশের অধস্তন আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসনসহ দুই দফা দাবীতে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা আজ দুই ঘণ্টা কর্মবিরতি পালণ করবেন। গতকাল ৪ মে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ রেজোয়ান খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মোঃ সালাউদ্দিন সাক্ষরিত এক পত্রে এ কর্মসূচি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালের নিচ থেকে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জিয়া উদ্দিন আহমেদের মোটর সাইকেল দিনে দুপুরে চুরি করে নিয়ে গেছে চোরের দল। শহরে এমন একটি ঘটনা ঘটায় মোটর সাইকেল মালিকদের মাঝে আতংক বিরাজ করছে। ইতোপূর্বে প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, হবিগঞ্জের আয়নার বার্তা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগরে পুকুরে গোসল করতে গিয়ে মোহনা আক্তার (১৪) নামে ৭ম শ্রেণির ছাত্রী পানিতে ডুবে মারা গেছে। গতকাল রবিবার বিকালে এ দূর্ঘটনা ঘটে। সে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী এবং ওই এলাকার কাজল মিয়ার কন্যা। গতকাল ওই সময় পুকুরে গোসল করতে গেলে পা পিছলে পানিতে পড়ে যায়। কিন্তু সাতার
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা প্রধান আলোচক হিসেবে দলের কেন্দ্রীয় মহাসচিব মহোদয় অধ্যক্ষ আল্লামা স.উ.ম আব্দুস সামাদ তার বক্তব্যে সম্প্রতি গাজীপুরের আলোচিত শহীদ ইমাম রইছ উদ্দিন প্রসঙ্গে উপরোক্ত মন্তব্য করেন। জেলা সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলমের সভাপতিত্বে এবং কাজী মাওলানা ছাইফুল মোস্তফার সঞ্চালনায় গতকাল এম. সাইফুর
স্টাফ রিপোর্টার ॥ শহরের আনোয়ারপুর এলাকার মাদক মামলার আসামি সুজন মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ওসি একেএম সাহাবুদ্দিন শাহীনের নির্দেশে সদর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদক মামলায় সাজা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। তাকেও আদালতে প্রেরণ করা
স্টাফ রিপোর্টার ॥ গাছ চুরির মামলার সাজাপ্রাপ্ত আসামি শ্রমিক লীগ নেতা আব্দুল আহাদ (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে সদর থানার একদল পুলিশ লোকড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে লোকড়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি এবং একটি গাছ চুরির মামলায় ৪ মাসের সাজা পরোয়ানা ছিলো। তাকে আদালতে প্রেরন করা
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের দুঃশাসন গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের রাজু মিয়ার পুত্র তোফায়েলের সাথে মৃত আলাই মিয়ার পুত্র বিলালের বাকবিতন্ডা হয়। এর জের ধরে তোফায়েল,