সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে সরকারীভাবে ধান ক্রয়ের লক্ষ্যে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২১৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে সরকারীভাবে ধান ক্রয়ের লক্ষ্যে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকল শ্রেণী পেশার লোকজনের সামনে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ সাইফুল আলম সিদ্দিকী, বানিয়াচং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস শহীদ মাহবুব। সরকারীভাবে ধান ক্রয়ের লক্ষ্যে ২ হাজার ৮শত ৬১জন কৃষক আবেদন করেন। লটারীর মাধ্যমে ১হাজার ১শত ৪জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। তন্মধ্যে ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়ন থেকে ১শ ৮০জন, ২নং বানিয়াচং উত্তর পশ্চিম ইউনিয়ন থেকে ১শ ৬জন, ৩নং বানিয়াচং দক্ষিণ পূর্ব ইউনিয়ন থেকে ১শ ৪৪ জন, ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন থেকে ১শ ৬জন, ৫নং দৌলতপুর ইউনিয়ন থেকে ১শ ৩২জন, ৬নং কাগাপাশা ইউনিয়ন থেকে ৪৪জন, ৭নং বড়ইউড়ি ইউনিয়ন থেকে ৭৭জন, ৮নং খাগাউড়া ইউনিয়ন থেকে ৭৭জন, ৯নং পুকড়া ইউনিয়ন থেকে ৭জন, ১০নং সুবিদপুর ইউনিয়ন থেকে ২২জন, ১১নং মক্রমপুর ইউনিয়ন থেকে ৩৩জন, ১২নং সুজাতপুর ইউনিয়ন থেকে ৩৩জন, ১৩নং মন্দরী ইউনিয়ন থেকে ৬৬ জন, ১৪নং মুরাদপুর ইউনিয়ন থেকে ৪৪ জন এবং ১৫ নং পৈলারকান্দি ইউনিয়ন থেকে ৩৩ জন কৃষক লটারীর মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ সাইফুল আলম সিদ্দিকী জানান,আগামী রোববার এর মধ্যে কোন ইউনিয়ন কত তারিখ খাদ্যগুদামে ধান সরবরাহ করবে তার সময়সূচী জানিয়ে দেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com