সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

রাজনগরে পুকুরে গোসল করতে নেমে ছাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ৫ মে, ২০২৫
  • ১১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগরে পুকুরে গোসল করতে গিয়ে মোহনা আক্তার (১৪) নামে ৭ম শ্রেণির ছাত্রী পানিতে ডুবে মারা গেছে। গতকাল রবিবার বিকালে এ দূর্ঘটনা ঘটে। সে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী এবং ওই এলাকার কাজল মিয়ার কন্যা। গতকাল ওই সময় পুকুরে গোসল করতে গেলে পা পিছলে পানিতে পড়ে যায়। কিন্তু সাতার না জানায় সে পুকুর থেকে উঠতে পারেনি। সে রাজনগরের বড় বাড়ির মেয়ে। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com