বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইসহাক মিয়ার মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা যুবদলের সাবেক সভাপতি মরহুম মিয়া মোঃ ইলিয়াছের পিতা হাজী ইসহাক মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় আলহাজ্ব জি কে গউছ বলেন- হাজী ইসহাক মিয়া ছিলেন হবিগঞ্জের স্বনামধন্য একজন ব্যবসায়ী। তিনি আপাদমস্তক একজন ভাল মানুষ ছিলেন। একজন খোদাভিরু ও বিনয়ী মানুষ ছিলেন। তিনি সদালাপী ছিলেন এবং সবসময় হাসিখুশি থাকতেন। ব্যক্তিত্ব আর নির্মল হাসিতে তিনি সকলের মন জয় করতে পারতেন। ছোট-বড় যে কাউকে তিনি কাছে টেনে নেয়ার অন্যরকম গুণ ছিল। তার সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিল। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। উনার যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করতেন, আমিও চলে যেতাম। তিনি ছিলেন আমার পরম আপনজন। আমি দেশের ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ৩ বার হবিগঞ্জ পৌরসভায় ও একবার জাতীয় সংসদ নির্বাচন করেছি। এসব নির্বাচনে তিনি একজন অভিভাবকের ন্যায় আমাকে পরামর্শ দিয়েছেন, সহযোগীতা করেছেন। উনার মৃত্যুতে আমি শোকাহত। দোয়া করি, মহান আল্লাহ যেন উনার ভাল কাজগুলোকে কবুল করে জান্নাতবাসী করেন। আমি উনার মাগফেরাত কামনা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com