শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহীদ রইছ উদ্দিনের খুনীদের আশ্রয় প্রশয় দেয়া হচ্ছে-আল্লামা সামাদ

  • আপডেট টাইম রবিবার, ৪ মে, ২০২৫
  • ২০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা প্রধান আলোচক হিসেবে দলের কেন্দ্রীয় মহাসচিব মহোদয় অধ্যক্ষ আল্লামা স.উ.ম আব্দুস সামাদ তার বক্তব্যে সম্প্রতি গাজীপুরের আলোচিত শহীদ ইমাম রইছ উদ্দিন প্রসঙ্গে উপরোক্ত মন্তব্য করেন। জেলা সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলমের সভাপতিত্বে এবং কাজী মাওলানা ছাইফুল মোস্তফার সঞ্চালনায় গতকাল এম. সাইফুর রহমান টাউন হলের উক্ত সমাবেশে জেলার সকল উপজেলা ও পৌর কমিটির মূখ্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিক্বত আল্লাম শেখ আব্দুল করিম সিরাজনগরী (মাঃজিঃআঃ)। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আলী মোহাম্মদ চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সচিব উপাধ্যক্ষ এম সোলাইমান খান রাব্বানী ও অধ্যাপক এম. শহীদুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুন্নী আন্দোলনের গণজোয়ার তৈরি হয়েছে। খানকার পীর সাহেবানগণ এখন অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার গ্রহণ করেছেন। সুন্নী আন্দোলনের নেতাকর্মীদের ধৈর্য্যরে সাথে সকল বিষয়ের মোকাবেলা করতে হবে। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, শহীদ আবু সাঈদের আত্মাহুতির মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল। শহীদ ইমাম রইছ উদ্দিনের খুনীদের আশ্রয় প্রশয় দেওয়ার কারণে এই সরকার সুন্নী জনতার সাথে বৈষম্যের নজীরবিহিন দৃষ্টান্ত দেখাচ্ছে। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে দাবী জানাচ্ছি অভিলম্বে রইছ উদ্দিনের খুনীদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com