বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

হবিগঞ্জ শহরে যানজট নিরসনে অবৈধ টমটম আটক অভিযান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যানজট নিরসনে অবৈধ টমটম আটক অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। সোমবার হবিগঞ্জ পৌরসভার একটি টিম অবৈধ টমটম আটক করতে রাস্তায় নামে। প্রথম দিনেই বেশ কয়েকটি লাইসেন্সবিহীন টমটম আটক করা হয়। পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন যানজটের কারনে শহরবাসীর ভোগান্তি লাঘবে হবিগঞ্জ পৌরসভা অবৈধ টমটম আটকের এই অভিযান অব্যাহত রাখবে।
এদিকে শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে শীঘ্রই অভিযান পরিচালনা করছে হবিগঞ্জ পৌরসভা। এ ব্যাপারে জনগনের অবগতির জন্য পৌরসভা সারা শহরে মাইকিং করে। মাইকিংয়ের ঘোষনায় বলা হয় সম্প্রতি হবিগঞ্জ শহরের রাস্তার পাশে, ড্রেনের উপর ও সরকারী ভূমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সকল প্রকার অবৈধ স্থাপনা নিজ নিজ দায়িত্বে সড়িয়ে ফেলার জন্য বলা হয় ওই ঘোষণাতে। শীঘ্রই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করবে হবিগঞ্জ পৌরসভা। সাথে সাথে অবৈধ দখলকার ও অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন হবে বলেও জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com