বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ৪০ বছর শিক্ষকতা করে অশ্রুসিক্ত নয়নে অবসরে গেলেন জাহানারা বেগম

  • আপডেট টাইম বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৭১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ বছর শিক্ষকতা জীবন শেষ করে অশ্রুসিক্ত নয়নে গতকাল অবসরে গেলেন। তার অবসর জীবনকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা সভায় আবেগ জড়িত কন্ঠে বিদায়ী শিক্ষিকা জাহানারা বেগম বলেন, রাত শেষে সকাল হলেই বিদ্যালয়ে যাওয়ার জন্য আমি চটপট করতাম। কারন বিদ্যালয়ে এলে আমি যেন ফুলের শৌরভ অনুভব করতাম। কিন্তু এখন আমি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের ছেড়ে আমি অসহায় বোধ করছি। তিনি বলেন, সবার মধ্যে ছিলাম ভাল ছিলাম। আপনাদের ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার কবির হোসেন, সাবেক প্রধান শিক্ষক দিলরুবা, স্থানীয় নেতৃবৃন্দ, সাবেক ছাত্রছাত্রীগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com