সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ শহরে স্বেচ্ছাসেবকদল নেতার মোটর সাইকেল চুরি

  • আপডেট টাইম সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালের নিচ থেকে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জিয়া উদ্দিন আহমেদের মোটর সাইকেল দিনে দুপুরে চুরি করে নিয়ে গেছে চোরের দল। শহরে এমন একটি ঘটনা ঘটায় মোটর সাইকেল মালিকদের মাঝে আতংক বিরাজ করছে।
ইতোপূর্বে প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, হবিগঞ্জের আয়নার বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেক, হবিগঞ্জের বাণীর বার্তা সম্পাদক কাজী মিজানুর রহমান, সাংবাদিক শেখ আব্দুল হাকিম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম হাফিজ, আইনজীবী, পুলিশসহ গত ১ বছরে প্রায় ৩০টিরও বেশি মোটর সাইকেল গুরুত্বপূর্ণ স্থান থেকে চুরি হয়েছে। কিন্তু আজও কোনো সাইকেল উদ্ধার হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের কাছে গেলে শুধু জিডি ও অভিযোগ দিতে বলে। কিন্তু এরপর আর কোনো খবর থাকে না। গত বৃহস্পতিবার দুপুরে জিয়া উদ্দিন পালসার মোটরসাইকেল (হবিগঞ্জ-ল-১১২১৪৭) চাঁদের হাসির নিচে রেখে রোগী দেখতে যান। রোগী দেখে এসে দেখেন মোটর সাইকেল নেই। বিভিন্ন স্থানে খোঁজ করে এর সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com