কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর পরই এদেশে শিক্ষা সহ তথ্য প্রযুক্তিতে নজির বিহীন পরির্বতন স্থাপন করেছে।তিনি বলেন, শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। শিক্ষকদের আপ্রাণ প্রচেষ্টায় শিশু কিশোররা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে একদিন এ দেশের হাল ধরবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও সচেতন থাকার জন্য তিনি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার ॥ সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পৌরসভায়। গতকাল (সোমবার) পৌরসভার সভাকক্ষে ওই কর্মশালার আয়োজন করে হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন নগর অংশদারিত্বের মাধ্যমে দরিদ্র হ্রাসকরন প্রকল্প। সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, এলজিআই, কমিউনিটি ও পৌরসভার প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য
নবীগঞ্জ প্রতিনিধি ॥ পুরষ্কার ঘোষণার ১৫ দিন অতিবাহিত হলেও এক মেধাবী ছাত্রকে তার প্রাপ্য পুরষ্কার দেয়া দুরের কথা পুরষ্কার পাওয়ার খবর টুকুও পৌঁছানো হয়নি। ফলে প্রাথমিক মেধা তালিকায় স্থান অর্জনকারী শাওন নামের শিশুটি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের মাঝে দুরত্বে সৃষ্টি হয়েছে। জানা যায়, ২০১৩ সালের
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়ালকে সংবর্ধনা দিয়েছে জেলা ছাত্রদল। গত রবিবার সন্ধ্যায় তিনকোনা পুকুরপাড়স্থ ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হাসবী সাঈদ চৌধুরীর উপস্থাপনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র নেতা ফারুক আহমেদ, আজিজুর রহমান আজিজ, আবুল
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর এলাকার পশ্চিম পাকুড়িয়া গ্রামের একাংশের দীর্ঘদিনের দাবী বিদ্যুতায়ন। পশ্চিম পাকুড়িয়া গ্রামের একাংশের বহু প্রতিক্ষিত দাবী অবশেষে পূরণ হয়েছে। সোমবার বিকালে ডিসিপি হাই স্কুলের সন্নিকটে একটি খুটি স্থাপনের মাধ্যমে পশ্চিম পাকুড়িয়া গ্রামের একাংশের জনগণের বিদ্যুতায়নের ব্যবস্থার কাজের সূচনা করলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা
বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত হবিগঞ্জ সদর উপজেলাবাসী আসসালামু আলাইকুম/আদাব। চর্তুথ উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে অকুণ্ঠ সমর্থন ও সহযোগীতা করে আবারো চেয়ারম্যান নির্বাচিত করায় আমি আপনাদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সময় সুযোগের অপ্রতুলতায় সবার সাথে ব্যক্তিগত যোগাযোগ করে ধন্যবাদ জ্ঞাপনে আমি নিতান্তই অপরাগ। আমার এই ব্যর্থতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী দিনের পথচলায় আপনাদের সমর্থন,
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এম ইসলাম তরফদার তনু শ্রমিকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীতি হয়েছেন। গত ৫ মার্চ শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভা সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় হবিগঞ্জ জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফদার তনুকে
স্টাফ রিপোর্টার ॥ পত্রিকায় নির্বাচনী হালচালের সংবাদ প্রকাশ করায় বানিয়াচং প্রেসক্লাব সেক্রেটারী ইমদাদকে ফোনে হুমকি দিয়েছেন আঃ কাদির তুফানী। এ ঘটনায় থানায় জিডি করেছেন সাংবাদিক ইমদাদুল হোসেন খান। এছাড়া ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে তুফানীকে গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা। জিডি’র বিবরণে প্রকাশ, পত্রিকায় নির্বাচনী হালচালের সংবাদ প্রকাশ করায় গতকাল সন্ধ্যা ৭টা ২৭মিনিটে আঃ
আমি ১ বছর ৮ মাস কঠোর সাধনার পর অলি আল্লাহর সাধন লাভ করেছি। বর্তমানে আমি অলি আল্লাহর সাধন লাভ করার পর দেশের জন্য দোয়া করছি। গাছ লতাপাতা সব কিছুর জন্য দোয়া করছি। আমি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি। স্বপ্নে আল্লাহ আমার কাছে আমাদের দেশে হুকুম দিয়ে ছিলেন সবুজ কালার তারপর পত্রিকায় খবর, আমরা আল্লাহর
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ এস.এম ফাউন্ডেশনের সহ-সভাপতি, ফুটারমাটি (বড়-বাড়ীর) কৃতি সন্তান, আলÑইসলাহ নেতা খলকু আহমদ চৌধুরীর মাÑরিজিয়া আক্তার চৌধুরী ও বাবা-হাজী আজিজুল হক চৌধুরী, আজ রাত ৮ টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হইতে আমিরাত এয়ারলাইন্স যুগে উমরা হজ্জ পালনের উদ্দেইশ্যে সৌদি যাচ্ছেন। তাহারা পনের এপ্রিল দেশে ফিরার কথা রয়েছে। তাহাদের যেন আল্লাহ সুস্থমত দেশে
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক জরুরী সভা উপজেলা আওয়ামীলীগের কার্য্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়। শ্রমিকলীগ নেতা আব্দাল করিমের সভাপতিত্বে ও আনছার মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন আব্দুল মুহিত, মতিউর রহমান চৌধুরী, হাফেজ জাহাঙ্গীর আলী, আরিফুল ইসলাম, সৈয়দ আহমদ আলী, দিলসাদ, মল্লিক মিয়া, সদর উদ্দিন, মোঃ আফজল মিয়া, মোঃ সুয়েল মিয়া,
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়কের বাসিন্দা ও জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জহিরুল আলম তোতা ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সিনিয়র আইনজীবি ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এডভোকেট আবুল খায়েরের ছোট ভাই জহিরুল আলম তোতা গতকাল সকাল ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। গত ২৪ মার্চ স্ট্রোক করলে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরীর নির্বাচন পরবর্তী এক বিজয় মতবিনিময় সভা গত শনিবার রাতে উপজেলার করগাও ইউনিয়নের মুক্তাহার গ্রামে অনুষ্টিত হয়। মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাশের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শৈলেন্দ্র কুমার দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন
প্রেস বিজ্ঞপ্তি ॥ দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আমিনুর রশীদ এমরান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো
স্টাফ রিপোর্টার ॥ মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে আসামীর হামলায় বাদী আহত। গতকাল রাতে সদর উপজেলার পইল গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, কিছুদিন পূর্বে ওই গ্রামের ফিরোজ মিয়াকে মারধর করে একই গ্রামের মানিক, রাজু, জিতু, শামীম ও সায়েদসহ বেশ কয়েকজ। পরে এঘটনায় ফিরোজ মিয়ার পুত্র হারুন মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় উপরে উল্লেখিতদের