বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সম্মানিত হবিগঞ্জ সদর উপজেলাবাসী আসসালামু আলাইকুম/আদাব।

  • আপডেট টাইম সোমবার, ৩১ মার্চ, ২০১৪
  • ৭৬৭ বা পড়া হয়েছে

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সম্মানিত হবিগঞ্জ সদর উপজেলাবাসী আসসালামু আলাইকুম/আদাব।
চর্তুথ উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে অকুণ্ঠ সমর্থন ও সহযোগীতা করে আবারো চেয়ারম্যান নির্বাচিত করায় আমি আপনাদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সময় সুযোগের অপ্রতুলতায় সবার সাথে ব্যক্তিগত যোগাযোগ করে ধন্যবাদ জ্ঞাপনে আমি নিতান্তই অপরাগ। আমার এই ব্যর্থতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী দিনের পথচলায় আপনাদের সমর্থন, দোয়া ও আর্শিবাদ দিয়ে আমাকে ধন্য করবেন বলে আশা রাখি। পরিশেষে সকল রক্তচক্ষু ষড়যন্ত্র ও অনভিপ্রেত কুটকৌশলকে পরোয়া না করে আমার সারল্য ও সততাকে মূল্যয়ান করার এই যুদ্ধে যারা অসামান্য ভূমিকা রেখেছেন তাদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা।
আপনাদের এই ঋণ আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শোধ করার চেষ্ঠা করব। আমার জন্য দোয়া ও আর্শিবাদ করবেন। ধন্যবাদ প্রিসাইডিং ও পোলিং অফিসারসহ নির্বাচনী কাজে যারা দায়িত্বে ছিলেন তাদের সবাইকে। কৃতজ্ঞতা জানাচ্ছি স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশকে যাদের সুষ্টু দায়িত্ব পালন আমাকে অভিভূত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com