শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জহিরুল আলম তোতার ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ৩১ মার্চ, ২০১৪
  • ৬১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়কের বাসিন্দা ও জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জহিরুল আলম তোতা ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সিনিয়র আইনজীবি ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এডভোকেট আবুল খায়েরের ছোট ভাই জহিরুল আলম তোতা গতকাল সকাল ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। গত ২৪ মার্চ স্ট্রোক করলে তাকে সেখানে ভর্তি করা হয়।
গতকাল বাদ আছর জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজের পুর্বে বক্তব্য রাখেন, এডভোকেট আবুল খায়ের, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, পিপি এডভোকেট আকবর হোসেন জিতু ও গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওঃ তাজুর ইসলাম। জানা যায় অংশ নেন, রোটারিয়ান এডভোকেট আলমগীর ভুইয়া বাবুল, রোটারিয়ান এম এ রাজ্জাক, শাবিপ্রবির সহযোগী অধ্যাপক এম জহিরুল হক শাকিল ও এডভোকেট শাহ ফখরুজ্জামান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com