রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী সেবার জন্য উপজেলা পরিষদের দরজা ২৪ ঘন্টা খোলা রাখব

  • আপডেট টাইম সোমবার, ৩১ মার্চ, ২০১৪
  • ৭৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরীর নির্বাচন পরবর্তী এক বিজয় মতবিনিময় সভা গত শনিবার রাতে উপজেলার করগাও ইউনিয়নের মুক্তাহার গ্রামে অনুষ্টিত হয়। মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাশের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শৈলেন্দ্র কুমার দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনীল চন্দ্র দাশ, ইউপি সদস্য শশাংক শেখর দাশ, আওয়ামীলীগ নেতা আশীষ কুমার দাশ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক অনন্ত দাশ, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুদীন চন্দ্র দাশ প্রমূখ। সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, আপনাদের আনামত ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। ইবাদত হিসাবে আপনাদের জনসেবায় নিজেকে বিলিয়ে দিব। আপানাদের জন্য আমার উপজেলা পরিষদের সেবার দরজা ২৪ ঘন্টা খোলা থাকবে। সকলের সার্বিক সহযোগীতা পেলে নবীগঞ্জ উপজেলাকে দেশের একটি মডেল উপজেলায় পরিনত করব। পরে করগাও ইউনিয়নের শেরপুর গ্রামে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মাজাদ মিয়া সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মানিক মিয়ার পরিচালনায় সভায় নবনির্বচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরীসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com