বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সাংবাদিক ইমদাদকে হুমকীর প্রতিবাদে বানিয়াচঙ্গে সভা

  • আপডেট টাইম সোমবার, ৩১ মার্চ, ২০১৪
  • ৭৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পত্রিকায় নির্বাচনী হালচালের সংবাদ প্রকাশ করায় বানিয়াচং প্রেসক্লাব সেক্রেটারী ইমদাদকে ফোনে হুমকি দিয়েছেন আঃ কাদির তুফানী। এ ঘটনায় থানায় জিডি করেছেন সাংবাদিক ইমদাদুল হোসেন খান। এছাড়া ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে তুফানীকে গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা।
জিডি’র বিবরণে প্রকাশ, পত্রিকায় নির্বাচনী হালচালের সংবাদ প্রকাশ করায় গতকাল সন্ধ্যা ৭টা ২৭মিনিটে আঃ কাদির তুফানী তার মোবাইল ফোন থেকে সাংবাদিক ইমদাদের মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেন। এতে সাংবাদিক ইমদাদ বানিয়াচং থানায় জিডি করেন।
এদিকে হুমকির প্রতিবাদে ও হুমকিদাতা তুফানীর গ্রেফতারের দাবীতে বানিয়াচং প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা হুমকির নিন্দা জানিয়ে হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com