প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা বিএনপি’র ভারপাপ্ত সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর বিএনপি’র সভাপতি আমিনুর রশীদ এমরান, যুবদল নেতা ফারুক আহমেদ, কামাল সিকদারসহ সকল রাজবন্দির মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল। গতকাল সোমবার বিকেলে পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমপনা চৌধুরী মাসুদ এর সভাপতিত্বে ও মোঃ ইকবাল খান এবং
রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ নিরাপদ সড়ক আমাদের অধিকার ,বাস্তবায়নে চাই অঙ্গীকার এই শ্লোগানকে সামনে রেখে মাধবপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক স্কুল কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ প্রকল্পের আওতায় সোমবার দুপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেখ উম্মে কুলসুমের সভাপতিত্বে আলোচনা
স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপি সংহিংসতা ও হরতাল-অবরোধের কারনে এস.এস.সি পরীক্ষা বার-বার পেছানোর প্রতিবাদে বাহুবলের আলিফ সোবহান চৌধুরী বিশ^বিদ্যালয় কলেজের উদ্যোগে মানবন্ধনের আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় আলিফ সোবহান কলেজ প্রাঙ্গণ হতে মিরপুর বাজার চৌরাস্তা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধনে বাহুবল উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সকল স্তরের সামাজিক
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং ৫/৬ নং বাজার ভূমি অফিসে আগুন লাগানোর ঘটনায় এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে বানিয়াচং সড়কের ডাক বাংলো এলাকা থেকে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ তদন্ত বিশ্বজিৎ দেব এর নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জামায়াত নেতা বানিয়াচং সদরের আমীর খানী মহল্লার মৃত মোয়াজ্জেম হাসান ওরফে কাছু মিয়ার ছেলে মোশারাফ
প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও হবিগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আমিনুর রশীদ এমরান, যুবদল নেতা ফারুক আহমেদ ও কামাল সিকদারসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল রবিবার দুপুরে শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামে গরম তেলে দগ্ধ শিশু জেরিন আক্তারের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দৈনিক খোয়াইর স্টাফ ফটোগ্রাফার রনু বিশ্বাস বিত্তবানদের কাছ থেকে আর্থিক সহায়তার টাকা সংগ্রহ করে শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে দগ্ধ শিশুর মামা মোঃ তাউছ মিয়ার হাতে হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক খোয়াইর বার্তা
প্রেস বিজ্ঞপ্তি ॥ আলোড়ন যুব সংঘষের উদ্যোগে মোফাচ্ছির রায়হান মুফতি ও ডাঃ মুজিবুর রহমান পলাশের পক্ষ থেকে শহরের আহছানিয়া মিশনে অসহায় এতিম শিশুদের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় আহছানিয়া মিশন কার্যালয়ে অন্তত ৩০ জন অসহায় এতিম শিশুদের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় হবিগঞ্জ ট্রাক
কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের সুনামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল বন্ধ সহ নানা অনিয়মের অভিযোগে নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ, গত ১৫ জানুয়ারী বুধবার থেকে প্রধান শিক্ষক স্কুল ২দিন বন্ধ করে রাখায় বিষয়টি এলাকাবাসীর দৃষ্টি গোচর হয়। ম্যানেজিং কমিটি ও ছাত্র-ছাত্রীরাও বন্ধের বিষয়ে অবগত
মখলিছ মিয়া ॥ “নাশকতা, সন্ত্রাস ও পেট্রোল বোমা কে না বলুন” “সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন” “সাধারণ জনগণকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করুন” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় গতকাল স্বাধীনতা চিকিৎসা পরিষদ এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে সকাল সাড়ে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাসাতে গিয়ে মিথ্যা গুম মামলা দায়ের করার অভিযোগ পাওয়া গেছে। ফলে ওই পরিবারের লোকজন হয়রানির আশংকায় ভোগছেন। জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার কেলী কানাইপুর গ্রাম চৌকিদার মৃত হরেন্দ্র সরকারের সাথে বিয়ে হয়েছিল হবিগঞ্জ তেঘরিয়া ইউনিয়নের রামপুর গ্রামে কৃষ্ণ চরন সরকারের কন্যা অমরী সরকারের। দাম্পত্য জীবনে তাদের কোন সন্তানাদি না থাকায়
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে জনৈক ব্যক্তির বিরুদ্ধে সরকারী জায়গা থেকে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে কাটা গাছগুলো জব্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামে অর্পিত সম্পত্তি এনিমি ‘ক’ তফশীলভূক্ত কিছু জায়গা রয়েছে। সম্প্রতি ওই গ্রামের তোফাজ্জল ইসলাম চৌধুরী উক্ত জায়গা থেকে কয়েকটি গাছ কেটে
প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা কৃষকদল সভাপতি ইয়াহিয়া খান জামিনে মুক্ত লাভ করেছেন। গত ৫ ফেব্র“য়ারী বিজ্ঞ আদালতে তার জামিন প্রার্থনা করেন এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, এডঃ আব্দুল কাদির, এডঃ সামিউল আহমেদ খান ও বিএনপি পন্থি আইনজীবিরা। বিজ্ঞ বিচারক তার জামিন মঞ্জুর করলে ওই দিন সন্ধ্যার পর ইয়াহিয়া খান কারাগার থেকে বের হয়ে আসেন।
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউ.পি’র সাবেক চেয়ারম্যান দেওয়ান আব্দুল বাছিত (৬৫) ও হবিগঞ্জ জেলা হিসাবরক্ষণ অফিসের (অব:) সিনিয়র অডিটর মোঃ কামাল হোসেন (৭৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রদত্ত বিবৃতিতে মরহুমদ্বয়ের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ৯টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২২ আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৭ জন ও নিয়মিত মামলার ৫ আসামি
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আগুনে পুড়ে যাওয়া শিশু কন্যা জেরিনকে সিলেট ওসমানিতে রেফার্ড করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট প্রেরণ করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের জোসনা আক্তারের অগিদগ্ধ শিশু জেরিনকে নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। তার মুখমন্ডল পুড়ে গেছে। হাসপাতালে চিকিৎসা পেলে ও হতভাগী
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আলাপুর গ্রামে পাষন্ড নাতির হামলায় বৃদ্ধা দাদী গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওই গ্রামের মৃত আছাব আলীর স্ত্রী ফয়জুল নেছা (৯৮) এর নিকট নাতি সফিক মিয়া মাদক সেবনের জন্য টাকা চায়। এসময় ফয়জুল নেছা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে মুখে আঘাত