সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচং কৃষকদল সভাপতি ইয়াহিয়া খানের জামিন লাভ

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা কৃষকদল সভাপতি ইয়াহিয়া খান জামিনে মুক্ত লাভ করেছেন। গত ৫ ফেব্র“য়ারী বিজ্ঞ আদালতে তার জামিন প্রার্থনা করেন এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, এডঃ আব্দুল কাদির, এডঃ সামিউল আহমেদ খান ও বিএনপি পন্থি আইনজীবিরা। বিজ্ঞ বিচারক তার জামিন মঞ্জুর করলে ওই দিন সন্ধ্যার পর ইয়াহিয়া খান কারাগার থেকে বের হয়ে আসেন। সেখানে তাকে পুষ্পমাল্য দিয়ে স্বাগত জানান, বানিয়াচং উপজেলা কৃষকদল সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন, সহ-সভাপতি মাষ্ঠার ফজলুল হক, আরজু মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম চৌধুরী লোকমান, সদর থানা কৃষকদল সভাপতি কামাল মিয়া, কৃষকদল নেতা মাওলানা আবিদুর রহমান, হাফিজ উদ্দিনসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে ইয়াহিয়া খান বলেন, মিথ্যা মামলা দিয়ে সরকার গণতন্ত্র মুক্তির আন্দোলনকে বাধাগ্রস্থ করার অপচেষ্ঠা করছে। কারাগারে থাকাবস্তায় যারা নিন্দা জানিয়েছেন ও দোয়া কামনা করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com