বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমরানের মুক্তি ও হরতালের সমর্থনে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও হবিগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আমিনুর রশীদ এমরান, যুবদল নেতা ফারুক আহমেদ ও কামাল সিকদারসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল রবিবার দুপুরে শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন আজম উদ্দিন, দেলোয়ার হোসেন দিলু, এস এম আওয়াল, ফারুক আহমেদ, এডভোকেট আব্দুল আজিজ, হারুনুর রশিদ, আব্দুল আহাদ মনা, কাসেম আলী, আব্দুল আহাদ আনসারী, আলমপানা চৌধুরী মাসুদ, মীর দুলাল, যুবরাজ সুমন, সাইফুল ইসলাম রাজ, ফেরদৌস আহমেদ, আবিদুর রহমান বুলবুল, ইকবাল খান, সেলিম আহমেদ, তারেক আহমেদ তারেক, মিজানুর রহমান সোহেল, মোস্তাফিজুর রহমান পলাশ, গোলাপ মিয়া, আলামীন মিয়া, মোঃ হারিছ মিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও হবিগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আমিনুর রশীদ এমরান, যুবদল নেতা ফারুক আহমেদ ও কামাল সিকদারসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবী করেন। অন্যথায়, আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। অবরোধের পাশাপাশি ৭২ ঘন্টা হরতাল সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ সকলকে আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com