রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

আমিনুর রশীদ এমরানের মুক্তির দাবীতে পৌর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা বিএনপি’র ভারপাপ্ত সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর বিএনপি’র সভাপতি আমিনুর রশীদ এমরান, যুবদল নেতা ফারুক আহমেদ, কামাল সিকদারসহ সকল রাজবন্দির মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল। গতকাল সোমবার বিকেলে পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমপনা চৌধুরী মাসুদ এর সভাপতিত্বে ও মোঃ ইকবাল খান এবং আল আমিনের পরিচালনায় অনুষ্টিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, আক্কাস আলী, আব্দুর সাত্তার রনি, সাইফুল ইসলাম রাজ, সাইফুর রহমান রিপন, ফেরদৌস আহমেদ, সোহাগ লস্কর, মিজানুর রহমান সোহেল, দেলোয়ার হোসেন রানা, মঞ্জুর উদ্দিন মঞ্জু, মোহাম্মদ আলী শিপন, মোস্তাফিজুর রহমান পলাশ, মোঃ হারিছ মিয়া, আবিদুর রহমান বুলবুল, সেলিম আহমেদ, গোলাপ মিয়া, শরীফ উদ্দিন, সেলিম মিয়া, সাইফুল ইসলাম, আলী রেজা উজ্জল, ফজুলল ইসলাম, কাওছার আহমেদ প্রমূখ। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের প্রজ্জলিত শিখায় ফ্যাসিস্ট সরকারের শরীরে দহনের যে যন্ত্রনা সূচিত হয়েছে তা রোধ করার ক্ষমতা শেখ হাসিনার নেই। হবিগঞ্জের মাটিতেই জেলা বিএনপি’র ভারপাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরানের নেতৃত্বে শানিত আন্দোলন সফলতার পতাকা উড্ডয়ন হবার সময় আর বেশী দূরে নয়। আওয়ামী সরকারে নির্যাতন ও সকল মিথ্যা মামলার বিরোদ্ধে সকল নেতা-কর্মীদের এক হয়ে কাজ করার জন্য আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com