শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে ভূমি অফিসে আগুনের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং ৫/৬ নং বাজার ভূমি অফিসে আগুন লাগানোর ঘটনায় এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে বানিয়াচং সড়কের ডাক বাংলো এলাকা থেকে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ তদন্ত বিশ্বজিৎ দেব এর নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জামায়াত নেতা বানিয়াচং সদরের আমীর খানী মহল্লার মৃত মোয়াজ্জেম হাসান ওরফে কাছু মিয়ার ছেলে মোশারাফ হোসেন ফুজাইল (৪৫)।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে ৫/৬ নং ভূমি অফিসে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ভূমি অফিসের দরজা-জানালা ও একটি ফাইল কেবিনেট পুড়ে যায়। পরবর্তীতে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারী সংসদ নির্বাচনে চৌধুরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলার এজহার নামীয় আসামী মোশারাফ হোসেন ফুজাইল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com