শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ইনাতগঞ্জে সরকারী জায়গা থেকে গাছ কাটার অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে জনৈক ব্যক্তির বিরুদ্ধে সরকারী জায়গা থেকে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে কাটা গাছগুলো জব্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামে অর্পিত সম্পত্তি এনিমি ‘ক’ তফশীলভূক্ত কিছু জায়গা রয়েছে। সম্প্রতি ওই গ্রামের তোফাজ্জল ইসলাম চৌধুরী উক্ত জায়গা থেকে কয়েকটি গাছ কেটে বিক্রি করার প্রস্তুতিকালে খবর পেয়ে ইনাতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মহসিন আলী ঘটনা স্থলে গিয়ে কাটা গাছগুলো জব্দ করেন। এ ব্যাপারে ভূমি কর্মকর্তা মহসিন আলী বলেন, অর্পিত সম্পত্তি জায়গা আদালত কর্তৃক অবমুক্তি না হওয়া পর্যন্ত কেউ মালিকানা হিসেবে দাবী করতে পারবেন না। উক্ত জায়গা অর্পিত সম্পত্তি ‘ক’ তফশীলভূক্ত সরকারী জায়গা বলেও তিনি জানান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com