বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৬৩ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ নিরাপদ সড়ক আমাদের অধিকার ,বাস্তবায়নে চাই অঙ্গীকার এই শ্লোগানকে সামনে রেখে মাধবপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক স্কুল কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ প্রকল্পের আওতায় সোমবার দুপুরে মডেল সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেখ উম্মে কুলসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি। সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রনির পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  ব্র্যাকের ঢাকা বিভাগের সোশ্যাল কমিউনিকেটর জিএম রেজা সুমন, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, ব্র্যাকের শাখা হিসাব কর্মকর্তা শরিফ আহাম্মেদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলি রায়, সেলিনা আক্তার, জাকিয়া মাহমুদ, জিনাত সুলতানা, ব্র্যাকের যোগাযোগ কর্মী হিমাংশু চন্দ্র পাল প্রমুখ। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরুস্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com