সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাসাতে আদালতে গুম মামলা দায়ের

  • আপডেট টাইম রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাসাতে গিয়ে মিথ্যা গুম মামলা দায়ের করার অভিযোগ পাওয়া গেছে। ফলে ওই পরিবারের লোকজন হয়রানির আশংকায় ভোগছেন।
জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার কেলী কানাইপুর গ্রাম চৌকিদার মৃত হরেন্দ্র সরকারের সাথে বিয়ে হয়েছিল হবিগঞ্জ তেঘরিয়া ইউনিয়নের রামপুর গ্রামে কৃষ্ণ চরন সরকারের কন্যা অমরী সরকারের। দাম্পত্য জীবনে তাদের কোন সন্তানাদি না থাকায় স্বামী মারা যাবার পর অমরী সরকার অন্যের বাড়ীতে কাজ করে দিনাতিপাত করে আসছিল। মাঝে মধ্যে অমরী সরকার হবিগঞ্জ শহরতলীল রামপুর ভাইয়ের কাছে থাকত। গত কিছুদিন যাবত অমরী সরকার নবীগঞ্জের কেলী কানাইপুর থেকে তার ভাই বা তার অন্য কোন আত্মীয়ের বাড়ীতে বসবাস করে। কিছু কুচক্রী মহলের ইন্ধনে অমরী সরকারের ভাই কালাচান গত ৮ জানুয়ারী তার বোনকে খুজে পাওয়া যাচ্ছে না মর্মে কেলী কানাইপুর গ্রামের মনীন্দ্র সরকার, নৃপেন্দ্র সরকার, শ্রীনন্দ সরকার, জিতেন্দ্র সরকারকে আসামী করে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ ম্যজিস্ট্রেট বিষয়টি তদন্তপুর্বক ৪০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নবীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com