স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সুরাবই-পুরাসুন্দা সড়কের মধ্যবর্তীস্থান থেকে রাতের বেলা পিকআপসহ ৭টি ষাড় গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে এঘটনাটি ঘটেছে। এঘটনায় গরু ব্যবসায়ী দুলাল মিয়া বাদী হয়েছে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। গরু ব্যবসায়ী চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের হিরণ মিয়া জানান- তার সাথে গরু ব্যবসায়ী সুদিয়াখলা
স্টাফ রিপোটার, মাাধবপুর থেকে ॥ যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে বড় দিনে (চুনারুঘাট-মাধবপুর) আসনের সর্বস্তরের খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিযেছেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। এক শুভেচ্ছা বার্তায় সৈয়দ মোঃ ফয়সল বলেন, বাংলাদেশ একটি বহুত্ববাদী ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের ভূখণ্ডে প্রত্যেক মানুষ নিজ নিজ ধর্ম ও বিশ্বাস স্বাধীনভাবে পালন করবে এটাই আমাদের
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে বহুলা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়ন মিয়া (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। সে ওই গ্রামের বাচ্চু মিয়ার পুত্র। গতকাল শুক্রবার বিকালে সদর থানার পিএসআই হাসান মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ ২নং পুল থেকে তাকে আটক করেন। এ ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার ॥ শীতকে সামনে রেখে হবিগঞ্জ শহরে চোরচক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে। প্রতিদিনই শহরের কোনো না কোনো এলাকার বাসা-বাড়িতে হানা দিচ্ছে। চোরের দল বাসা, বাড়ির বৈদ্যুতিক তার, এসিসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছে। গতকাল শুক্রবার শহরের চৌধুরী বাজারের ফাঁড়ির এসআই সিরাজ মৌলা অভিযান চালিয়ে ৩ তালিকাভুক্ত চোরকে আটক করেছেন। তারা হল, মামুন মিয়া,
হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার চন্দ্রছড়ি এলাকায় শাহ অছি উল্লাহ (রহ.) মাজারের ওরসে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে মেলায় চলমান অশ্লীল নাচ-গানের আসরও বন্ধ করে দেয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোররাতে বাহুবল মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মেলার প্রাঙ্গণের একটি ফার্নিচারের
স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়কে। অবশেষে ভয়াবহ যানজটের কবল থেকে মুক্তির স্বপ্ন দেখতে শুরু করেছেন সিলেট বিভাগের মানুষ। মাত্র কিছুদিন আগেও ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বিশ্ব রোড এলাকায় প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ যানজট লেগে থাকত। ফলে ঢাকা থেকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও জাফলংগামী যাত্রীবাহী
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বাংলাদেশের রাষ্ট্রপতির প্রাক্তন উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হযেছে। সহকারী রিটার্নিং অফিসার ও লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম ও লাখাই উপজেলা সহকারী নির্বাচন অফিসার মাহফুজুর রহমানের কাছ থেকে ২৩ ডিসেম্বর মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। অধ্যক্ষ মফিজুর রহমান চৌধুরী ও
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার রাঢ়িশাল মৌজার লোহাগড়া বন্দের পানি সেচ প্রকল্পের সরকারের নিযুক্ত পরিচালককে সরিয়ে অবৈধ ভাবে দখলের চেষ্টা করছেন করাব ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা আব্দুল কদ্দুস, আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান খলিল ও জামাল মিয়া। এ ব্যাপারে সেচ প্রকল্পের পরিচালক পূর্ব বুল্লা গ্রামের আক্কাছ মিয়া লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী শেখ শামীম আহমদ। বিশেষ করে দীঘলবাক, ইনাতগঞ্জ, আউশকান্দি, বড় ভাকৈর পূর্ব ও বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে উল্লেখযোগ্য কোনো সংসদ সদস্য প্রার্থী না থাকায় এসব এলাকার ভোটারদের আলোচনায় এখন সবচেয়ে বেশি উচ্চারিত
স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজার সদর থানা ১নং খলিলপুর ইউনিয়নের কাটারাই গ্রামের শহিদুল ইসলাম নামে বিএনপির এক কর্মীকে মামলা দিয়ে হয়রানী অভিযোগ উঠেছে। ইংল্যান্ড প্রবাসী আওয়ামীলীগ নেতা আব্দুল আমিন কালাই মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। হয়রানির শিকার শহিদুল ইসলামের পরিবারের দাবী অর্থের বিনিময়ে শহিদুলকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব মামলায় গ্রেফতারের পর তাকে
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় রক্ষক্ষয়ী সংঘর্ষে কাপড়ের ব্যবসায়ী নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামী কুহিন সওদাগরকে আটক করেছে র্যাব-৯।গতকাল বুধবার বিকেলে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থা নিশ্চিত হয়ে শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় র্যাব-৯ এর একটি টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।আটককৃত কুহিন সওদাগর আজমিরীগঞ্জের কাকাইলছেও এলাকার কুমেদপুরের